উন্মোচনের দিনেই ৩ লাখ নোট ৮ প্রো বিক্রি!
মঙ্গলবার চীনের বাজারে উন্মোচন হয় ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার রেডমি নোট ৮ প্রো। উন্মোচনে দিনেই ফোনটি বিক্রি হয়েছে ৩ লাখ ইউনিট। তথ্যটি টিজার আকারে অনলাইনে প্রকাশ করেছে রেডমি।
এ বিষয়ে রেডমি ব্র্যান্ডের জেনারেল ম্যানেজার লু ওয়েবিং এর বরাত দিয়ে টেক পোর্টাল গিজমো চায়না জানিয়েছে, বিক্রি শুরুর প্রথম দিনই রেডমি নোট ৮ প্রোয়ের ৩ লাখ ইউনিট বিক্রি হয়েছে। ফোনটিতে আছে ফুল এইচডি রেজুলেশনের ৬ দশমিক ৫৩ ইঞ্চি এলসিডি ডিসপ্লে।
স্পেসিফিকেশন অনুযায়ী, রেডমি নোট ৮ প্রো-তে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের মেইন লেন্স, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আছে ফোনটিতে। সামনে আছে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এতে প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক হেলিও জি৯০টি। ব্যাটারির শক্তি ৪৫০০ এমএএইচ, যা সাপোর্ট করবে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং।